ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি কিংবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
এ ছাড়া পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও গণিত বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরাও ভর্তি কমিটির অনুমোদন সাপেক্ষে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১ হাজার ৫২০ টাকা। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

দৈনিক টার্গেট 


























