০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেন (২৫) টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম মো. ওসমান গণি নাঈম।

শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকেলে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে নাঈমের নিতম্বে ছ্যাঁকা দেন। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিতে মাদ্রাসায় গেলে সে মায়ের কাছে নির্যাতনের বিষয়টি জানায়।

পরে গতকাল রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষক রাব্বি হোসেনকে আটক করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। পরে মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কাপাসিয়ায় প্রাচীন বটগাছে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাই দুয়ার গ্রামে প্রায় ‘৩০০ বছরের’ পুরোনো ঐতিহ্যবাহী একটি বটগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে গাছটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

‘বাঁচাও বাঁচাও’ চিৎকারেও কেউ এগিয়ে আসেনি, বিদ্যুতের তার ছিঁড়ে আহত মোটর মেকানিক

গাজীপুরের শ্রীপুরে উচ্চক্ষমতাসম্পন্ন পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে গোলাম আহমেদ নামের এক মোটরসাইকেল মেকানিক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুরের কোনাবাড়ী, জরুন, কাশিমপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে এবং বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘কিংমেকার’ হতে চান মামদানি, যে কৌশলে এগোচ্ছেন

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০১:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬