০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

‎সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা অংশ নিয়েছেন। আয়োজক সংগঠনটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সম্পৃক্ত।

‎সমাবেশকারীদের দাবির মধ্যে রয়েছে— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান, বৈধ রুট পারমিট দেওয়া, অনুমোদিত রাস্তায় নির্বিঘ্নে চলাচলের সুযোগ এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও চার্জিংয়ের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা।

‎এ ছাড়া রিকশা আটক, ডাম্পিং ও চালকদের হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা। সমাবেশ শেষে ১২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেওয়ার কর্মসূচি রয়েছে।‎

‎সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ এসব যানবাহনের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট জোন ও রুটে চলাচল, ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিসীমা এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও নির্দিষ্ট প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

‎নতুন বিধিমালার এসব বিধিনিষেধের বিরোধিতা করছেন চালকেরা। তাঁদের দাবি, জীবিকা নির্বাহের স্বার্থে অনুমোদিত সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে।

‎‎এদিকে সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল কমে গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

সাভারে ফের বাসে আগুন

সাভারে ফের বাসে আগুন

ঢাকার সাভারে আবারও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে রোববার দিবাগত রাতে ও সোমবার ভোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

পরীমনি বলেন, অনুষ্ঠানে তাঁর পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী চলন্ত প্রাইভেট কারটির বনেটের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

জনপ্রিয় টার্গেট

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ

প্রকাশ: ০১:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬