ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর প্রথম দফায় কমপ্লিট শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রমে ফেরেন তাঁরা। তবে ক্লাস শুরুর মাত্র ৩০ দিনের মাথায় আবারও শাটডাউনের ঘোষণা এলো।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলন আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ সভায় দীর্ঘদিনেও সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন তাঁরা।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

আলোচনা সভা শেষে রাত ২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এ নিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

হিউম্যান হলার ও অটোটেম্পো রুট: পারমিটের কয়েক গুণ গাড়ি

চট্টগ্রাম নগরে হিউম্যান হলার ও অটোটেম্পো রুটে নির্ধারিত পারমিটের কয়েক গুণ বেশি গাড়ি চলাচলের অভিযোগ উঠেছে। এতে চালকদের আয় কমলেও রুট ও স্ট্যান্ড নিয়ন্ত্রণের নামে দৈনিক লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি মাত্র ১৫০ টাকা ‘ওয়েবিল’ চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও শিশুকন্যা দগ্ধ

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬