নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট।
অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. আশিকুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ ইস্তিয়াক আহমেদ পেয়েছেন ২৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের বাগেরহাট প্রতিনিধি শেখ সাকির হোসেন (৬৮ ভোট) ও শেখ ওমর আলী মুন্না (৬৬ ভোট)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ শাহেদ আলী রবি, মো. ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক, আল আমিন খান সুমন, সুমন পাইক, আহমেদ হামিম রাহাত, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ ও সৈয়দ মোস্তফা আল মামুন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহিদা আক্তার ও নার্গিস আরা অ্যানি। সংরক্ষিত উপজেলা আসনে নির্বাচিত হয়েছেন শেখ আবুল কালাম আজাদ বুলু ও জিয়াউর রহমান।
অন্যদিকে, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন সহসভাপতি নির্বাচিত হন। তাঁরা হলেন—জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, ব্যবসায়ী মশিউর রহমান সেন্টু, আইনজীবী শহিদুল ইসলাম ও শিক্ষক হাসিবুর রহমান। পদাধিকারবলে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দৈনিক টার্গেট 























