০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ শ্রমিকদের, ছত্রভঙ্গের চেষ্টায় পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১৭৩টি কারখানার শ্রমিকেরা আন্দোলনে অংশ নিচ্ছেন।

শ্রমিক, পুলিশ ও শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউ এজ গ্রুপের দুটি এবং নরসিংহপুরে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তবে তাঁরা কাজ না করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে এসব কারখানার শ্রমিকদের সঙ্গে আশপাশের অন্য কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকেরা সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে মিছিল করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার শুধু আন্দোলন দমনের চেষ্টা করছে। শ্রমিকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে বেতন বাড়ানোর কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এক শ্রমিক বলেন, ‘আন্দোলন করলে আমাদেরও ক্ষতি, মালিকপক্ষেরও ক্ষতি। কিন্তু আমরা যদি ঠিকমতো খেয়ে-পরে বাঁচতে না পারি, তাহলে কী করব? এ জন্যই আন্দোলন করে দাবি আদায়ের চেষ্টা করি। অতীতে শ্রমিকদের অধিকাংশ দাবি আন্দোলনের মাধ্যমেই আদায় হয়েছে।’

শ্রমিকদের বক্তব্যের বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘আমরা চাই না আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক। আমার মনে হয়, মালিকপক্ষ আন্তরিকতার সঙ্গে শ্রমিকদের সঙ্গে কথা বললে আন্দোলন থেমে যাবে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দুপুর ১২টার দিকে আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছেন। তবে কোথাও কোনো সহিংস ঘটনা ঘটেনি।

হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

সাভারের হেমায়েতপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও আন্দোলনে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

অভিযানে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মিরপুরে স্বাভাবিক যান চলাচল, শ্রমিকদের উপস্থিতি নেই

রাজধানীর মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশের উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত আন্দোলনকারী কোনো পোশাকশ্রমিকের উপস্থিতি দেখা যায়নি। পাশাপাশি ওই এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় টার্গেট

হেমায়েতপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ শ্রমিকদের, ছত্রভঙ্গের চেষ্টায় পুলিশ

প্রকাশ: ০১:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬