০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কদুপুর গ্রামের তিনজন আহত হন। আহতদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

রাকিব মিয়া বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা। তিনি হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জে ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২

হবিগঞ্জ শহরতলির পোদ্দারবাড়ি এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দ করা কসমেটিকসের বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিতাইরচক গ্রামের কয়েকটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

জনপ্রিয় টার্গেট

ক্যানসার আক্রান্ত বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

প্রকাশ: ০২:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬