সাহেরা বেগমের মাগফেরাত কামনায় মানিকনগরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয়দের উপস্থিতি

মানিকনগরে আসাদুজ্জামান মাস্টারের স্ত্রীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ২৯০ বার পঠিত হয়েছে

গত শুক্রবার, ১লা আগস্ট ঢাকার মানিকনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত আসাদুজ্জামান (মাস্টার) সাহেবের স্ত্রী সাহেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ, সদালাপী ও মানবসেবায় নিয়োজিত নারী। মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে পরিবার ও প্রতিবেশীদের মাঝে।

আজ, ৪ আগস্ট (রবিবার), সাহেরা বেগমের আত্মার মাগফিরাত কামনায় আসাদুজ্জামান মাস্টারের মানিকনগরের ভাড়া বাসার চতুর্থ তলায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় মসজিদের ইমাম সাহেব ও হাফেজগণ কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও সামাজিক ব্যক্তিত্ব, মসজিদের খাদেম, এবং এলাকার বহু মানুষ।

অনুষ্ঠানে সাহেরা বেগমের জীবনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। শাহেরা বেগম একজন গৃহিণী হলেও পারিবারিক দায়িত্বের পাশাপাশি সমাজের বিভিন্ন কাজে নিয়মিত অংশগ্রহণ করতেন। প্রতিবেশীদের প্রতি ছিলেন সদয় ও সাহায্যপ্রবণ। তাঁর মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

সাহেরা বেগম মৃত্যুকালে এক কন্যা (শানু) ও এক পুত্র (রমজান ), নাতি-নাতনী ও অসংখ্যা গোনগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানরাও সমাজে শিক্ষিত ও প্রতিষ্ঠিত জীবনযাপন করছেন। ইমাম সাহেব হুজুর সাহেরা বেগমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলে দুপুরের খাবার গ্রহণ করেন। এলাকাবাসীর পক্ষ থেকে তাঁর পরিবারের জন্য ধৈর্য ও সাহস কামনা করা হয়।

দৈনিক টার্গেট পত্রিকার পক্ষ থেকে সাহেরা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি।

সাহেরা বেগমের মাগফেরাত কামনায় মানিকনগরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয়দের উপস্থিতি

মানিকনগরে আসাদুজ্জামান মাস্টারের স্ত্রীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ০৩:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫