গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) ও ইমরুল কায়েস (১৯)। সাদ্দাম সদর উপজেলার দিয়ার ধানগড়া সরদারপাড়া এলাকার বাসিন্দা। আশিক সয়দাবাদ মধ্যপাড়া এবং ইমরুল কড্ডা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। একই রাতে জেলার কয়েকটি স্থানে মহাসড়কেও আগুন জ্বালানো হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 





















