ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেট নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, পিটুনিতে প্রাণ গেল বড় ভাইয়ের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিকের (১৮) মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর জের ধরে ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাঁকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এলিভেন ব্রাদার্স দীর্ঘ পাঁচ দশক ধরে ঘিওরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগঠনটি স্থানীয় মানুষের মধ্যে গড়ে তুলেছে নিবিড় বন্ধন।

সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, পরে অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও হলো না রক্ষা

মানিকগঞ্জের ঘিওরে খেতে কাজ করার সময় বিষধর সাপের ছোবলে মো. আওলাদ হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাপে কামড়ানোর পর প্রথমে তাঁকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান পরিবারের সদস্যরা।

মানিকগঞ্জে আমনের নতুন জাত-১০৩-এর ফলনে আশার আলো

মানিকগঞ্জের দৌলতপুরে আমন ধানের নতুন জাতের প্রদর্শনী প্লটে আশাব্যঞ্জক ফলন পাওয়া গেছে। মাত্র ২০ বর্গমিটার জমিতে নমুনা শস্য কর্তন করে ১২ দশমিক ৬১ কেজি ধান পাওয়া গেছে। সে হিসাবই হেক্টরপ্রতি সম্ভাব্য ফলন দাঁড়িয়েছে ৬ দশমিক ৩০৫ টন। কৃষি বিভাগের এ প্রদর্শনী নতুন জাতের আমন ধান চাষে সম্ভাবনার দুয়ার খুলেছে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

সিগারেট নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, পিটুনিতে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রকাশ: ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬