ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত দেশের কারীদের তিলাওয়াতে মুখর নেছারাবাদ, সম্মেলনে মুসল্লিদের ঢল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উস্তাজুল কিরাত মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাত দেশের খ্যাতিমান কারীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। তাঁদের মধ্যে ছিলেন মিশরের কারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের কারী আব্দুল কবির হায়দারী, ইরানের কারী ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার কারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ কারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় হাফেজ ও কারীরাও এতে অংশ নেন।

আয়োজকেরা জানান, মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াত ছড়িয়ে দেওয়া এবং কোরআনের প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। বিশ্ববরেণ্য কারীদের তিলাওয়াত শুনতে নারীদের জন্য রাখা হয় বিশেষ বসার ব্যবস্থা। মাঠের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় প্রজেক্টর। পাশাপাশি দূরদূরান্তের মানুষ যেন কোরআনের তিলাওয়াত শুনতে পারেন, সে জন্য উপজেলার বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থাও করা হয়।

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর নদীতে মিলল ক্ষতবিক্ষত লাশ

পিরোজপুরের নেছারাবাদে বাক্‌প্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির ঘাড়, পিঠ ও মাথার পেছনে জখ

নেছারাবাদে সেফটি নেট তৈরির কাজ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলা থেকে নিচে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পঞ্চম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নেছারাবাদে আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার এবং ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ…

জনপ্রিয় টার্গেট

স্বাধীনতার পর প্রথম: হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

সাত দেশের কারীদের তিলাওয়াতে মুখর নেছারাবাদ, সম্মেলনে মুসল্লিদের ঢল

প্রকাশ: ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬