সাকিবের মাগুরার বাড়িতে হামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ১০০ বার পঠিত হয়েছে

মাগুরা শহরের কেশব মোড়

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকার ওই বাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, হামলার ঘটনায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা হামলায় জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক পর্যবেক্ষণে বাড়ির লোহার গেটে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের কোনো স্পষ্ট আলামত মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং আশপাশে টহল জোরদার করা হয়েছে। সেখানে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা বা শব্দের উৎস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

পরিবারের একটি সূত্র জানায়, বাড়িতে সাকিব আল হাসানের এক নিকটাত্মীয় বসবাস করেন, যিনি বর্তমানে অসুস্থ। হামলার ফলে বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। একই বছরের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায়ও তার নাম আসামির তালিকায় রয়েছে। ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়, যার মধ্যে সাকিবের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয় টার্গেট

এবার অবসরের ইঙ্গিত দিলেন মেসির সতীর্থ

সাকিবের মাগুরার বাড়িতে হামলা

প্রকাশ: ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬