নিহত হৃদয় হোসেন জেলার টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের বাসিন্দা মৃত কামাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তাঁর কাছে হৃদয়ের নিয়মিত যাতায়াত ছিল। তিন-চার দিন আগে হৃদয় সেখানে বেড়াতে আসেন। বুধবার সকালে মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দৈনিক টার্গেট 























