ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

নিহত অহিদুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে। গত তিন মাস ধরে তিনি শ্রীনগরের পাটাভোগ হরিবাড়ি এলাকার গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন। স্ত্রী উসনা আক্তারকে নিয়ে তিনি সেখানেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে ঢোকে। ডাকাতেরা অহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী উসনা আক্তারকে জিম্মি করে দুজনের হাত-পা ও মুখ শক্ত করে বেঁধে ফেলে। এরপর একটি পিকআপ ভ্যান গ্যারেজের ভেতরে ঢুকিয়ে ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি ও দুটি অটোরিকশা পিকআপে তোলে।

উসনা আক্তার জানান, মালামাল লুটের একপর্যায়ে তাঁর স্বামী নিস্তেজ হয়ে পড়েন। অহিদুলের কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বুঝতে পারে ডাকাতেরা। পরে দ্রুত তাঁর হাতের বাঁধন খুলে দিয়ে লুট করা মালামালসহ পালিয়ে যায়।

উসনা আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘অহিদুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ

গাজীপুরের শ্রীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩

গাজীপুরের টঙ্গীতে একটি ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বছরের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

হত্যা মামলায় কারাগারে বৈশাখী টিভির ডিএমডি

বৈশাখী টেলিভিশনের অফিস থেকে পুলিশের হেফাজতে নেওয়ার পর প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার দুপুরে কালিয়াকৈর থানা-পুলিশ তাঁকে গাজীপুর কারাগারে পাঠিয়েছে।

জনপ্রিয় টার্গেট

ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিকের মৃত্যু

প্রকাশ: ০৩:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬