০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘আদিবাসীদের’ খাদ্যাভ্যাসকে দেশের অপরাপর মানুষের কাছে তুলে ধরতে এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এই মেলার মধ্য দিয়ে বাংলাদেশে যে বাঙালি ছাড়াও ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে সেই চিত্র ফুটে উঠবে। ‘আদিবাসীদের’ ভিন্ন ভিন্ন বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসগুলো দেশের সম্পদ একই সঙ্গে এইগুলো দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন সভাপতির বক্তব্যে বলেন, এই আয়োজনের মধ্যে দিয়ে ভবিষ্যতে ঢাকায় ‘আদিবাসীদের’ পণ্য বিক্রির জন্য আলাদা বাজার তৈরি হবে। এই ছোট উদ্যোগগুলোর মধ্যে দিয়ে অন্য জাতিগোষ্ঠী ‘আদিবাসী’ সংস্কৃতিকে আপন করে নিতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি কর্মী তনয়া দেওয়ানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারীবিষয়ক সংস্কার কমিশনের সাবেক প্রধান মানবাধিকার কর্মী শিরিন পারভিন হক, অধিকার কর্মী মেইনথিন প্রমীলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্য ও শস্য মেলায় ‘আদিবাসীদের’ হরেক রকমের পণ্য পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সঙ্গে পাহাড়ের জনপ্রিয় ব্যাম্বু শুট, কলাপাতায় রান্না করা বিভিন্ন পদের হেবাঙসহ নানান জুমিয়া সবজির মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। পার্বত্য অঞ্চলের জনপ্রিয় খাবার পাজনের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে মেলায় আগত দর্শনার্থীদের। পাশাপাশি সমতলের ‘আদিবাসীদের’ বৈচিত্র্যময় খাবারের পসরা সাজিয়ে বসেছেন মণিপুরী, গারো ও রাখাইনেরা। কালো ও সাদা বিন্নি চালের বিভিন্ন প্রকার সুস্বাদু পিঠা নিয়ে হাজির হয়েছেন রাখাইন ভোজনরসিকেরা। শুক্রবারের মতো আগামীকাল শনিবারও মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতি সন্ধ্যায় মনোজ্ঞ ‘আদিবাসী’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা যা বলছে, তা পুরোপুরি ঘটনার বিপরীত। আমি তাঁদের একটি অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলাম রাত ১২টা পর্যন্ত। তাঁরা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠান করেছেন। এ কারণে রেগে গিয়ে দুজনের আবাসিক আসন বাতিল করেছিলাম।

চাঁদা না পেয়ে এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন ধরাল দুর্বৃত্তরা

এতে গ্রাহক, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যাংক, বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মালামাল ও নথিপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং রাজারবাগ পুলিশ লাইনসের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাতে পৃথক সময়ে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জনপ্রিয় টার্গেট

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

প্রকাশ: ০৪:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬