আইনমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আপনাদের এই আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি আস্থা ও বিশ্বাসের জায়গায় আমি আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ধর্ম পালন করতে পারে, আমরা সেটিই চাই। এই পরিবেশ বজায় থাকুক।’
তিনি বলেন, ‘প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করাই ছিল তাঁর মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করব, আপনারা আমাদের পাশে থাকবেন।’
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন আইনমন্ত্রী।
অনলাইন জুয়া (বেটিং) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাতে খুলনা জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়লে হোটেলে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। নিচতলা দিয়ে বের হওয়ার পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ১৭ জন ভবনের ছাদে আশ্রয় নেন। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
সিলেটে একটি পাচার চক্রের আস্তানা থেকে নারী, শিশুসহ আটজনকে উদ্ধার করেছে পুলিশ। বিদেশের প্রলোভন দেখিয়ে আটকে রাখা এসব ভুক্তভোগীদের উদ্ধারের পাশাপাশি পাচার চক্রের সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে…
দৈনিক টার্গেট 




















