মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ হিসেবে পরিচিত এই জায়গায় সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে সেখানে গবেষণা কার্যক্রম ও সবুজায়নের সুযোগ নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী রাফিউর রহমান রুহান বলেন, এই মাঠ শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য একটি ফুসফুস। ঐতিহাসিক এই গবেষণার মাঠে সচিবালয় স্থাপন করা হলে পুরো এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হবে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে সবুজায়ন করা হলে পুরো অঞ্চল রক্ষা পাবে।

মেলার একটি স্টলের কর্মচারী রিফাত রহমান বলেন, ‘মেলা বন্ধের ঘোষণা আসার পর আমরা মালামাল নিয়ে চলে যেতে চাইলেও মেলা কমিটির পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের অভিযোগ, মেলা স্থগিতের সরকারি সিদ্ধান্তের পর আয়োজক কমিটি এক দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে স্থাপনা সরানো হয়নি। তাঁদের দাবি, স্থাপনা সরানোর পরিবর্তে আয়োজক কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকার ক্ষমতাসীনদের সঙ্গে দেখা করে সমঝোতার চেষ্টা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি।’

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে এসআরবি-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২২ জন।

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা

তার ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩৪টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে আগুন, বিজিবি সদস্য আহত, জরুরিভাবে হাসপাতালে

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

প্রকাশ: ০৪:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬