০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গাছুয়া ও মুলাদী সদর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

অভিযানে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, পরিদর্শক সোহেল মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এক্সকাভেটর দিয়ে ইটভাটার স্থায়ী চিমনি, চুল্লি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে গাছুয়া ইউনিয়নে মরহুম মনিরুজ্জামান মিঠু খানের মালিকানাধীন নোভা ব্রিকস এবং মুলাদী সদর ইউনিয়নে এলাহী বক্স হাওলাদারের মালিকানাধীন দুটি এবি ব্রিকসের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনাকারীরা জানান, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল।

বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, অবৈধ ইটভাটা বন্ধ করতে মালিকদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে তাঁদের বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশও দেওয়া হয়। কিন্তু তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বা দেখাতে পারেননি। এ কারণে পরিবেশ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তিনটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে নোভা ব্রিকসের মালিক মনিরুজ্জামান মিঠু খানের ছেলে মাশরাফি খান দাবি করেন, অভিযান চালানোর আগে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আজ হঠাৎ করেই ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে এবি ব্রিকসের মালিক এলাহী বক্স হাওলাদার বলেন, ‘কী কারণে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা জানি না। এ বিষয়ে পরে কথা বলা যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, মুলাদীতে অবৈধ ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। আজ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ইটভাটাগুলোর স্থাপনা ভেঙে দিয়েছে।

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, মিছিলকারীদের শনাক্তের চেষ্টা চলছে; এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সন্তান না হওয়ায় ভাঙল ৭ বছরের সংসার, স্বামীর পা ধরেও শেষ রক্ষা হলো না

সাত বছরের সংসার। একসঙ্গে পথচলার এই দীর্ঘ সময়ে সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু সন্তান না হওয়াকে কেন্দ্র করে সেই সংসারেই নেমে আসে ভাঙনের সুর। বিচ্ছেদ ঠেকাতে স্থানীয় সালিসে স্বামীর পা ধরে কান্নাকাটি করে সংসার টিকিয়ে রাখার আকুতি জানান স্ত্রী জান্নাতুল ইতি আক্তার। তবে তাঁর কান্না ও অনুরোধ

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

প্রকাশ: ০৫:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬