ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পেছন থেকে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে টহল গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত। তাঁদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ওয়েবিলের নামে চাঁদার দাবিতে ছুরিকাঘাত, আহত সেই মাসুমের মৃত্যু

চট্টগ্রামের একে খান মোড়ে ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত মোহাম্মদ মাসুম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনায় পাঁচজনের নামসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে পাহাড়তলী থানায় হত্যা মামলা হয়েছে।

কক্সবাজারের ক্যাম্পে বসে গণহত্যার ঐতিহাসিক রায় শুনছেন হাজারো রোহিঙ্গা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করছেন জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। অন্যদিকে, বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বড় পর্দায় তা সরাসরি শুনছেন হাজার হাজার রোহিঙ্গা। ২০১৭ সালে যখন মিয়ানমারের সামরিক বাহিনী…

জনপ্রিয় টার্গেট

‘খেলতে পারব কি না, এটা নিয়েই সংশয় ছিল’

মিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

প্রকাশ: ০৩:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬