ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা বিস্ফোরকে কেউ আহত না হলেও এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে

মহাখালীতে ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৬৩ বার পঠিত হয়েছে

ককটেল বিস্ফোরণ

রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের নিচে মামা মার্কেটের সামনে আকস্মিক ককটেল বিস্ফোরণে এলাকায় মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় আশপাশে থাকা কয়েকজন সাক্ষী জানান, ফ্লাইওভারের ওপর দিক থেকে হঠাৎ একটি বিস্ফোরকদ্রব্য ছুড়ে মারা হয়। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে কোনো ব্যক্তি আহত হননি এবং কোনো দোকানপাট বা গাড়িতেও ক্ষয়ক্ষতি হয়নি।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ ওপর থেকে কিছু একটা ছোড়া হলো। সাথে সাথেই শব্দ হলো। কে ছুড়লো সেটা কেউ দেখতেই পাইনি।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তা জোরদার করা হয় এবং আশপাশে টহল বাড়ানো হয়।

বনানী থানার ওসি রুবেল সারওয়ার জানান, “মহাখালীর মামা মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। কোনো ধরনের ক্ষতি হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, কারা বা কোন উদ্দেশ্যে বিস্ফোরকটি নিক্ষেপ করেছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার সূত্র অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং আশপাশের এলাকাবাসীর সঙ্গে কথা বলা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

ডিভোর্সের পর সাবেক স্ত্রীকে হুমকি, কয়রায় জিডি

ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা বিস্ফোরকে কেউ আহত না হলেও এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে

মহাখালীতে ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ১০:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫