‘দাবি মোদের একটাই, সারা বছর চলাচলের রাস্তা চাই’ স্লোগানে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা জানান, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মধ্যনগর আখড়াঘাট থেকে গলহা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখলে সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করা সম্ভব।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের মাধ্যমে সরকারের কাছে সড়কটি নির্মাণের দাবি জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার, ডা. মুক্তাধীর হোসেন সুজন, কবি অসীম সরকার, কৃষক প্রণয় সরকার, অটোরিকশাচালক কাজল সরকার, শরীফ আহমেদ, শিক্ষক সুব্রত সরকার নন্দন, রাইসুল ইসলাম তপু ও স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয়সহ অনেকে।

দৈনিক টার্গেট 





















