বাউফলে স্যানিটারি কার্যালয়ের বেহাল দশা, মিলছে না সেবা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বাউফল উপজেলার পুরাতন হাসপাতাল এলাকায় অবস্থিত স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়টি তালাবদ্ধ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। কার্যালয়সংলগ্ন সরকারি জায়গা ঢেকে গেছে গাছপালা ও ঝোপঝাড়ে। বারান্দায় রাখা হয়েছে লেপ-তোশক তৈরির বিভিন্ন সরঞ্জাম। এমনকি কার্যালয়ের সামনে নেই কোনো সাইনবোর্ড। সব মিলিয়ে স্থাপনাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিনকে নির্ধারিত কার্যালয়ে নিয়মিত পাওয়া যায় না। তিনি কোথায় বসে দাপ্তরিক কাজ করেন, তাও জানেন না সাধারণ মানুষ। ফলে প্রয়োজনীয় সেবা নিতে এসে অনেককে ফিরে যেতে হয়।

সেবাগ্রহীতা সোহেল রানা বলেন, ‘এই কার্যালয়ে প্রয়োজনীয় কাজে এসে কর্মকর্তাকে পাওয়া যায় না। কার্যালয় বন্ধ থাকে। কোথায় গেলে সেবা পাওয়া যাবে, তা নিয়েও বিপাকে পড়তে হয়।’

আরেক সেবাগ্রহীতা মামুন হাওলাদার বলেন, ‘সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরের এমন অবস্থা মেনে নেওয়া যায় না। কার্যালয়ের চারপাশে ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় জমে আছে। অথচ এই বিভাগের কাজই হলো স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।’

এ বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে কার্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। বন্যার সময় সংযোগ বিচ্ছিন্নের পর থেকে সেখানে আর বসা হয় না। এ ছাড়া মাঠপর্যায়ে বিভিন্ন কাজ থাকায় নিয়মিত কার্যালয়ে বসা সম্ভব হয় না।’

তবে সরেজমিনে কার্যালয়টিতে বিদ্যুৎ-সংযোগ দেখা গেছে। দীর্ঘদিন নিয়মিত কার্যক্রম না থাকায় ভেতরে থাকা আসবাবপত্রও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘কার্যালয়টি মেরামত করা প্রয়োজন। এ কারণে স্যানিটারি ইন্সপেক্টর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর কক্ষে বসে দাপ্তরিক কাজ করেন। কার্যালয়টি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্যানিটারি ইন্সপেক্টর কোথায় বসে কাজ করেন, তা তিনি নিশ্চিতভাবে জানেন না। তবে ওই কর্মকর্তা মাঠপর্যায়ে কাজ করেন বলে শুনেছেন।

কলাপাড়ায় মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লাল মিয়া হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর

পটুয়াখালীর দশমিনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে তিন সহোদর ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে তাঁদের ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুমকীতে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে বিএনপি নেতা মো. খলিলুর রহমান জোমাদ্দারকে মারধর করে আহত করার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মো. সফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।

জনপ্রিয় টার্গেট

ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

বাউফলে স্যানিটারি কার্যালয়ের বেহাল দশা, মিলছে না সেবা

প্রকাশ: ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬