খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।

আজ বুধবার এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৮/৭৭ নম্বর সড়কে অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তাঁতিদল নেতা হুমায়ুন কবির। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ অন্য আসামিরা সেখানে ঢুকে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা করেন।

এর আগে এ মামলায় সিদ্দিক শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ

‘ইশ্‌, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’

খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে মামলাসংক্রান্ত বিষয়ে খুলনার আদালতে এসেছেন মোজাফ্ফর আলী। চারপাশে সড়কগুলো সব অপরূপ সাজে সাজানো দেখে বেশ অবাক হলেন। যখন জানতে পারলেন প্রধানমন্ত্রী আসবেন বলে এই কর্মযজ্ঞ, তখন আপনমনেই বলে উঠলেন, ইশ্‌, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার করে খুলনা শহরে আসতেন।

ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে ওই জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জনপ্রিয় টার্গেট

দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রকাশ: ১২:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬