০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ফেরি কর্তৃপক্ষের ভাষ্য, আমতলীতে পায়রা নদী পারাপারে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরি চলাচল করছে। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে আসে।

দুর্বৃত্তরা ফেরির ইঞ্জিন কভারে পেট্রল ঢালে এবং ফেরির ইজারাদার প্রতিনিধি মো. আসলামের কক্ষের ছিটকানি আটকে দেয় বলে অভিযোগ করা হয়েছে। আসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা আগুন না দিয়েই পালিয়ে যায়।

ঘটনার পর ফেরি কর্তৃপক্ষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।

ফেরির খালাসি সায়েম বলেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেরি পন্টুনে আটকে রেখে ঘুমাতে যাই। ওই সময় একটি মোটরসাইকেল ফেরির পন্টুনে এসে থামে। পরে ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরির ইজারাদার প্রতিনিধি আসলামের কক্ষের ছিটকানি আটকে দিয়ে দুর্বৃত্তরা ইঞ্জিন কভারে আগুন দেওয়ার জন্য পেট্রল ঢালে। আসলাম চিৎকারে আমরা ছুটে সেখানে গেলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।’

ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, ‘দুর্বৃত্তরা ফেরিতে আগুন দিতে পেট্রল দিয়েছে। কিন্তু ফেরির ইজারাদার প্রতিনিধি আসলাম টের পাওয়ার কারণে আগুন দিতে পারেনি।’

বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

বামনায় সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বামনা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে বামনা থানা-পুলিশ।

নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের ডাকবাংলো সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

শ্বশুরবাড়িই ছিল জামাতার ইয়াবা মজুতের আস্তানা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

বরগুনার আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন তাঁদের জামাতা সবুজ মৃধা। পুলিশের দাবি, শ্বশুর বাড়িতে ইয়াবা মজুত করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন সবুজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় টার্গেট

বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি

ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

প্রকাশ: ০৫:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬