ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চৌরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছয়জন আহত হন।

পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানে আরও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তাঁরা।

আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি জানান, বর্তমানে তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিরোধী মিছিল চলাকালে মো. পারভেজ নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে নগরের আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় এই ছুর

সেন্ট মার্টিনে অবৈধ মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে অভিযান

সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সৈকতে অবৈধভাবে মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের পর্যটন সেলের উদ্যোগে দ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পর্যটন সেলের নির্বাহী

সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা

সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা

চট্টগ্রামের আনোয়ারার চাতরীতে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেট ছাড়া যানবাহন চালানোর দায়ে ৯টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

জনপ্রিয় টার্গেট

ধুনটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

ফটিকছড়িতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬

প্রকাশ: ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬