প্রাথমিক বিদ্যালয়: ৭০৭টি স্কুলে ৬০৫ শিক্ষকের পদ শূন্য, পিছিয়ে শিক্ষার্থীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। কোনো শিক্ষক ছুটিতে থাকলে অন্যদের একাধিক শ্রেণির পাঠদান সামলাতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের আলাদাভাবে নজর দেওয়া এবং দুর্বলদের বাড়তি সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়ছে।

পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন বলেন, ১৯৪ শিক্ষার্থীর জন্য ছয়টি শিক্ষক পদের বিপরীতে পাঁচজন কর্মরত আছেন। একটি সহকারী শিক্ষকের পদ শূন্য। তিনি বলেন, ‘আমাদের একজন সহকারী শিক্ষককে প্রতিদিন সাতটি করে ক্লাস নিতে হয়। প্রধান শিক্ষকও দুটি ক্লাস নেন।’ রুহুল আমীন বলেন, ‘এতে শিক্ষার্থীদের পাঠদানের সময় উপকরণ তেমন প্রদর্শন করা যায় না। শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি থেকেই যাচ্ছে।’

দেওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমী খাতুন বলেন, ২৩৮ শিক্ষার্থীর জন্য সাতটি পদের বিপরীতে পাঁচ শিক্ষক কর্মরত আছেন। একজন শিক্ষক বরখাস্ত এবং প্রধান শিক্ষকের একটি পদও শূন্য রয়েছে। তিনি বলেন, ‘আমাকে প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। ফলে অন্য চার শিক্ষককে প্রচুর চাপের মধ্যে পাঠদান কার্য চালাতে হয়। শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি থাকছে।’

অপর দিকে এফএলএনের জরিপ অনুযায়ী, প্রাথমিক শিক্ষার্থীদের একটি বড় অংশ এখনো মৌলিক দক্ষতা অর্জন করতে পারেনি। তৃতীয় শ্রেণির প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা পড়তে না পারায় তাদের পরবর্তী শ্রেণির পাঠ বুঝতে সমস্যার আশঙ্কা রয়েছে। একইভাবে চতুর্থ শ্রেণির প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মৌলিক দক্ষতায় কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

পঞ্চম শ্রেণিতেও ইংরেজি পড়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। ৬২ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী সাবলীলভাবে ইংরেজি পড়তে পারলেও ৩৭ দশমিক ৬০ শতাংশ এখনো পারেনি। তবে এই ফলাফলের জন্য শুধু শিক্ষক সংকটকে একমাত্র কারণ হিসেবে দেখার সুযোগ নেই। শিক্ষক বণ্টনসহ বিভিন্ন বিষয় শিক্ষার ফলাফলে ভূমিকা রাখতে পারে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শিক্ষক সংকট প্রসঙ্গে বলেন, ‘শিক্ষক সংকটের বিষয়টি অধিদপ্তর দেখভাল করছে।’

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন…

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।

৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল

আজকের নামাজের সময়সূচি: ০২ অক্টোবর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়: ৭০৭টি স্কুলে ৬০৫ শিক্ষকের পদ শূন্য, পিছিয়ে শিক্ষার্থীরা

প্রকাশ: ০২:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬