প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।

মিন্টু বলেন, ফেনীবাসীর অন্যতম দাবি ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্ভাব্যতা যাচাইয়ের তাগিদ দিয়েছেন।

ফেনীর বিভিন্ন উন্নয়ন দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফেনীবাসীর দাবিগুলো নির্বাচনের আগে থেকেই আমরা বলে আসছি। সবচেয়ে বড় দাবি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেটি উদ্বোধন করতেই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ফেনীতে আসছেন। প্রকল্পটির নির্মাণ ব্যয় ১ হাজার ৫৪২ কোটি টাকা।’

মুছাপুর রেগুলেটর প্রকল্পকে ফেনীবাসীর আরেকটি অন্যতম দাবি উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আজ (মঙ্গলবার) এটি একনেকে অনুমোদন হয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ফেনীবাসীর সমস্ত দাবি-দাওয়া বাস্তবায়িত হবে।’

সরকার গঠনের সাত মাসের মধ্যে প্রধানমন্ত্রীর ফেনী সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, একটা সরকার গঠনের মাত্র সাত মাসের মধ্যেই প্রধানমন্ত্রী ফেনীতে সফর করছেন। ফেনীর সঙ্গে তাঁর একটা সম্পর্ক আছে।’

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় পরশুরামের মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বেলা সোয়া ১টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। কলেজটিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়

জনপ্রিয় টার্গেট

বিআইএন বাধ্যতামূলক: ক্ষুদ্র উদ্যোক্তার ব্যাংকিং আটকে শর্তের জালে

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

প্রকাশ: ১২:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬