ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ: রিজভী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের মামলা ও সাজা থাকলে তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁকে ফিরিয়ে আনতে হবে।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সিপাহি ও জনগণ একসঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। ৭ নভেম্বরের চেতনা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ৭ নভেম্বরের মধ্য দিয়ে নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।

রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একক শাসন নয়।

নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীরা স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু কারও স্ত্রী, বোন কিংবা পরিবারের সদস্য হিসেবে নয়; তাঁরা নিজেদের অবস্থান থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এ সময় অনেক নারী গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে মহিলা দলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

ঢাকায় ১৪ ও ১৫ নভেম্বর তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে ১৪ ও ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব। ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা, চর্যাসংগীত, প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ ও শোভাযাত্রা।

ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ‘আরও খারাপ’ হতে পারে

ডিসেম্বরে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ‘আরও খারাপ’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। তিনি বলেছেন, বৃষ্টির কারণে আগামী দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। একই সঙ্গে শীত মৌসুমে…

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোনায় ধরা, আবার কারাগারে

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় নেত্রকোনার পূর্বধলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১-এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান এই আসামি কাউসার মিয়া। তিনি রাজধানীর দক্ষিণখান থানার পোশাকশ্রমিক আলেয়া আক্তার হত্যা মামলার আসামি…

জনপ্রিয় টার্গেট

রাউজানে মসজিদের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ: রিজভী

প্রকাশ: ০২:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬