প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা, নিরাপত্তায় পুলিশের নানা পদক্ষেপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরির স্থানগুলোর নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমা তৈরির স্থান ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় ভদ্রঘাটের পালপাড়া পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাজ ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরে দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার একটি হটলাইন নম্বর চালুর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে কামারখন্দ থানা-পুলিশকে প্রতিমা তৈরির স্থানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।

এ সময় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী, কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শম্ভু নাথ দাশ, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পালপাড়ার কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর সেখানে ২১৬টি প্রতিমা তৈরির কাজ চলছে। আকার ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি প্রতিমার দাম পড়ছে ১৮ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত।

স্থানীয় কারিগরদের পাশাপাশি বগুড়া, পাবনা, রংপুর ও নাটোর জেলার কারিগরেরাও এখানে এসে প্রতিমা তৈরির কাজে যুক্ত হয়েছেন। তৈরি করা প্রতিমাগুলো টাঙ্গাইল, নাটোর, বগুড়া ও পাবনাসহ বিভিন্ন জেলার ক্রেতারা নিয়ে যাবেন।

কারিগরেরা বলছেন, প্রতিমা তৈরির উপকরণ ও শ্রমের খরচ আগের তুলনায় বেড়েছে। তাঁদের হিসেবে, ২৫ হাজার টাকায় বিক্রি হওয়া একটি প্রতিমা তৈরিতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে উৎপাদন খরচ প্রায় ৬০ শতাংশ বেড়েছে। তবে সে তুলনায় প্রতিমার দাম বা লাভ বাড়েনি। বর্তমানে একটি প্রতিমায় প্রায় ৩০ শতাংশ লাভ থাকে।

কারিগর বলরাম পাল বলেন, ‘একেক প্রতিমার একেক দাম। আমাদের এলাকায় এবার ২১৬টি প্রতিমা তৈরি হচ্ছে। দামেরও ব্যাপক পার্থক্য রয়েছে। তাই কত টাকার প্রতিমা বিক্রি হবে, তা বিক্রি শেষ হওয়ার আগে বলা যাচ্ছে না।’

নিরাপত্তার বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে ভদ্রঘাটের পালপাড়ায় পুলিশের টহল দল কাজ করবে। একই সঙ্গে গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে।’

চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গৃহবধূ মিনহাজ খাতুনকে পিটিয়ে ও রশি দিয়ে বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় তাঁর স্বামী জাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শাশুড়ি নাসিমা আক্তার পলাতক বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্মাণ করা পানি শোধনাগারটি চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঈশা দাশ গুরুতর আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন। এ সময় বাস ভাঙচুর ও সড়কে আগুন জ্বালানো হয়।

জনপ্রিয় টার্গেট

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬: অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৯০ দেশের ১০ হাজার তরুণ-তরুণী

প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা, নিরাপত্তায় পুলিশের নানা পদক্ষেপ

প্রকাশ: ১০:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬