০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল রোববার রাতে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলাটি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারের পর সিরাজুল ইসলামকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করেন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। আজ সোমবার তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের সোহেল হাওলাদার (২৭) ও মিল্টন হাওলাদার (২০), গৌরিপাশা গ্রামের শহিদুল ইসলাম (২৮), দপদপিয়া গ্রামের রুবেল মৃধা (৩০), রাকিব মৃধা (২৫) ও সেলিনা বেগম (৫৫)। অপর গ্রেপ্তার ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাদল গ্রামের রাশেদ মৃধা।

ঘটনার পর নলছিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। সম্ভাব্য পালানোর পথগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি সিরাজুল ইসলামসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নলছিটিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন…

ইকবাল সোবহান চৌধুরীর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইকবাল সোবহান চৌধুরী রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়া এবং এ বিষয়ে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

রাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামে এক যুবককে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

প্রকাশ: ০৫:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬