পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠিপুর দাশপাড়া এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মৃত গৌর চন্দ্র দাশের ছেলে শংকর দাশের সঙ্গে তাঁর আপন মামা সন্তোষ দাশের বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ওই বিরোধের জেরে সন্তোষ চন্দ্র দাশ, সাধন চন্দ্র দাশ ও সরণ চন্দ্র দাশসহ শতাধিক ভাড়াটে লোক সেখানে গিয়ে মন্দিরসহ অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আকালু চন্দ্র দাশ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই মন্দিরে পূজা করে আসছি। কিন্তু হঠাৎ ভাড়াটিয়া লোকজন নিয়ে মন্দিরে ভাঙচুর করা হয়েছে। তাঁরা কাজটা ঠিক করেনি।

নয়ন চন্দ্র নামে আরেক বাসিন্দা বলেন, সামনে আমাদের পূজা। এর মধ্যে মন্দির ভাঙচুর করেছে। আমরা প্রশাসনের কাছে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী শংকর চন্দ্র দাশ অভিযোগ করে বলেন, আমি গতকাল মন্দিরের নামে দুই শতক জমি লিখে দিয়েছি। তাঁরা ওই জমি নিজেদের দাবি করে লোকজন নিয়ে এসে ভাঙচুর করেছে। আমাদের মন্দিরের প্রতিমা ও স্কুলের স্থাপনা ভেঙে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সন্তোষ চন্দ্র দাশ। তিনি বলেন, আমাদের জায়গায় প্রাচীর ও স্কুলের স্থাপনা ছিল। আমরা সেগুলো ভেঙে দিয়েছি। মন্দির ও প্রতিমা আমরা ভাঙিনি।

কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র‍্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে..

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ

প্রকাশ: ১২:০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬