০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। তাঁদের বাড়ি সৈয়দপুর শহরে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনের নিচে পড়ে প্রাণ হারান রুনা লায়লা। তবে তিনি ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে পড়েছেন নাকি অসাবধানতাবশত, সে বিষয়ে এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে রুনা লায়লাকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তাঁর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি রেললাইনের পাশে অবস্থান করছিলেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

জমিতে ময়লা ফেলায় ছোট ভাইকে হত্যা, এক মাস পর গ্রেপ্তার বড় ভাই

দিনাজপুরের বিরামপুরে ছোট ভাই মুকুল হোসেনকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এটিএম শামসুজ্জামান বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণ, কর্মসূচির হুঁশিয়ারি

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি হত্যা মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফুলবাড়ী প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশসহ স্থানীয় সাংবাদিক মহল।

মধ্যপাড়া কঠিন শিলাখনিতে পাথর উত্তোলনে রেকর্ড

দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল পাথরের খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে খনি পরিচালনার দায়িত্বে থাকা জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসে দেড় লাখ টনের বেশি পাথর উত্তোলন করে আগের সব মাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে

জনপ্রিয় টার্গেট

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

প্রকাশ: ০৬:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬