পায়রার ভাঙনে অস্তিত্ব সংকটে বাহেরচর, রাস্তার ওপর ২০ পরিবারের বসতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ভিটেমাটি হারানো পরিবারগুলোর মধ্যে যাদের অন্যত্র যাওয়ার সামর্থ্য নেই, তারা বারবার নদীর তীরে নতুন করে ঘর বাঁধছেন। কোনো কোনো পরিবার এ পর্যন্ত ৮ থেকে ১০ বার বসতঘর নির্মাণ করেছে। শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হওয়ায় অনেকেই সরকারি সড়কের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এদিকে ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৩২ নম্বর আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, সিকদার বাড়ি জামে মসজিদ ও মোল্লা বাড়ি। ভাঙন অব্যাহত থাকলে অচিরেই দুটি বাড়িসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আক্ষেপ করে জাকির খান (৫০) বলেন, ‘কত মানুষ আইলো, কত কথা কইলাম, কাম তো কিছুই হইলো না। আমনেগো লগে কথা কইয়া হইবো কী? কেউ তো আমাগো দিকে চাইলো না।’

রিপন মাল (৩৭) জানান, বাপ-দাদার আমল থেকেই এ গ্রামটি নদীভাঙনের শিকার। তাঁর বয়সে তিনি পাঁচ-ছয়বার বসতঘর পরিবর্তন করেছেন। শেষ পর্যন্ত বাজারে গিয়ে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে তাঁকে।

আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দিন সিকদার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে তিনশ একর জমি নদীগর্ভে চলে গেছে। ১৯৭৭-৭৮ সালে নদীর অপর প্রান্তে বাকেরগঞ্জের সঙ্গে নতুন চরে ৬০টি পরিবারের জন্য ৯০ একর জমি বরাদ্দ দেওয়া হলেও বাকেরগঞ্জের লোকজন জবরদখল করে রাখায় আমাদের কোনো পরিবার সেই জমি পায়নি।’

ভুক্তভোগী বাদল চৌকিদার জানান, বারবার নদীভাঙনের কারণে তাঁদের সহায়-সম্বল বলতে কিছুই নেই। বাধ্য হয়ে রাস্তার ওপর বসবাস করতে হচ্ছে। তিনি প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন গাজী বলেন, পায়রা নদীর অব্যাহত ভাঙনে তাঁর ওয়ার্ডটি বিলুপ্তির পথে। তিনি ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, বাহেরচর গ্রামের অস্তিত্ব রক্ষা এবং ভাঙনকবলিত মানুষের সহায়তায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা পরিষদ থেকে ত্রাণসহায়তা দেওয়া হবে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।’

পাওনা টাকা চাইতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছেন শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ী। নিখোঁজের তিনদিন পর বালি চাপা দেওয়া রনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন পেঁচানো ছিল। আজ শুক্রবার ভোর ৪টার দিকে লালবাগ বিসি দাস স্ট্রিট ৯ নম্বর বাড়ির নিচ তলার ফাঁকা…

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে অতি বিষধর প্রজাতির পাঁচটি ‘মনোক্লেড কোবরা’ বা পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ…

দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার অপারেটর) রিয়াজুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।

জনপ্রিয় টার্গেট

কোচকে নিয়ে নতুন খবর জানাল আর্জেন্টিনা

পায়রার ভাঙনে অস্তিত্ব সংকটে বাহেরচর, রাস্তার ওপর ২০ পরিবারের বসতি

প্রকাশ: ০২:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬