০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৩২ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের চিঠিতে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অবিলম্বে বিভাগীয় মামলা করে দ্রুত তা নিষ্পত্তি এবং গৃহীত ব্যবস্থা কমিশনকে অবহিত করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে বক্তব্য দেন জুলফিকার রহমান।

জুলফিকার রহমান মুঠোফোনে ধারণ করা বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে তা একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অনুসন্ধানে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং নির্বাচন আইন অনুযায়ী সরকারি কর্মচারীরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে কিংবা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না।

তবে জুলফিকার রহমান একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারে অংশ নিয়ে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ মিলল ধানখেতে

ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা সাদেকুল ইসলাম ওরফে জালাল (৪৯) সেদিন রাতের খাবার খেয়ে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপর চার দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির কাছের একটি ধানখেত থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় তাঁদের জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়েছে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার ১৮৫টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে…

১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, কাল বিক্ষোভ জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী

জনপ্রিয় টার্গেট

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান ‘তৃতীয় পক্ষ’

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

প্রকাশ: ১২:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬