আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে। তিনি রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। অন্যদিকে ভুক্তভোগী শিশু রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। রিফাত দক্ষিণ রূপসী এলাকায় একটি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মানিক মিয়া বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাস চলছিল। শিশুটি রোজা রেখে জোহরের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয়েছিল। এ সময় তার চাচা মাসুম বিল্লাহ রিফাতকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
রিফাতের পরিবার মুক্তিপণ দিতে না পারায় তাকে শ্বাসরোধে হত্যা করে পরিত্যক্ত ঘরের ভেতর ফেলে রাখে। ঘটনার দিন রাতেই শিশুটির মা সুফিয়া আক্তার লাশ শনাক্ত করেন।
ঘটনার পরদিন মাসুম তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার একটি থানায় আত্মসমর্পণ করে। ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আজ আদালত বিচারিকপ্রক্রিয়া শেষে মামলায় রায় ঘোষণা করেছেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা ও নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে…
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি জহিরুল ইসলামকে (৩২) পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা এই নির্দেশ দেন…
দৈনিক টার্গেট 





















