১১:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিহত আতাউল মালিথা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে আতাউল মালিথা ও তাঁর বড় ভাই তোফাজ্জেল মালিথার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বেলা ২টার দিকে বাড়ির পেছনে জমির সীমানা ও আইল নির্ধারণ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, ‘জমি নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এলাকার বাইরে থাকায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারিনি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমির সীমানা ও আইল নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ইবিতে নানা সংকট: পড়া শেষ না করেই ফিরে যাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা

টিউশন ফি বৃদ্ধি, সেশনজট, ভর্তি জটিলতা, আধুনিক গবেষণাগারের ঘাটতি, বাংলায় পাঠদান ও ইন্টারনেট সমস্যাসহ নানা অব্যবস্থাপনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীর প্রায় ৫০ শতাংশ পড়াশোনা শেষ না করেই নিজ দেশে ফিরে গেছেন।

পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়।

কুষ্টিয়ায় প্রতিপক্ষের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ

পরিবারের অভিযোগ, নাজিরের ছেলে সুমনের (২৬) নেতৃত্বে শামসুল মণ্ডলের ছেলে উজির (৪৫), উজিরের ছেলে রুমন (২২), রব কুলের ছেলে কামু (৩০), জাম্বু (২৫), রঞ্জিত মণ্ডলের ছেলে লস্কর (৩৫), শহিদুলের ছেলে মন্টুসহ (২৬) আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রনির ওপর হামলা চালান।

জনপ্রিয় টার্গেট

মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রকাশ: ১০:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬