দেবিদ্বারে ব্যাংকের ভেতর ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহ থেকে গ্রেপ্তার বিপ্লব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া।

গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় পেছন থেকে তাঁর ৪ লাখ টাকা চুরি করা হয়।

ঘটনার পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিপ্লব গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানা পুলিশসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি তাঁর কষ্টার্জিত বাকি টাকাগুলোও উদ্ধার করে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাঁকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হবে।’

বন্ধুকে হত্যার আগে মোবাইল ফোনে গুগলে অজ্ঞান করার ওষুধের নাম খুঁজেছিলেন নাজিম উদ্দিন। এরপর কোমলপানীয়র সঙ্গে চেতনানাশক ও বিষাক্ত দ্রব্য মিশিয়ে তৃতীয় লিঙ্গের ব্যবসায়ী বন্ধু ওয়াহেদ হোসেন ওরফে নিঝুমকে (৩৭) হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি ও তাঁর আরেক বন্ধু মো. স্বপন (২৮)—এমনটাই জানিয়েছে পুলিশ…

গাইবান্ধার পলাশবাড়ীতে মুমূর্ষু স্ত্রী শাহিনা বেগমকে (২২) প্রাইভেট কারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মোরসেলিম আকাশ সিয়াম। পরে চিকিৎসক শাহিনাকে মৃত ঘোষণা করলে দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আনসার সদস্যরা…

আবিদুল হাসান বলেন, একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করে আটক করা হয়। পরে সে জানায়, চুরি করা মালামাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইলেকট্রিশিয়ান মাঈনুল ইসলামের কাছে বিক্রি করেছে। পরে তাকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেলে মাঈনুল ইসলামের কাছে লেজার মেশিন ও দুটি হ্যামার ড্রিল পাওয়া যায়…

জনপ্রিয় টার্গেট

দেবিদ্বারে ব্যাংকের ভেতর ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহ থেকে গ্রেপ্তার বিপ্লব

প্রকাশ: ১২:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬