ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলার রাজু মাতব্বরের স্ত্রী শাহনাজ (৪০), ঢাকার উত্তরার বাউনিয়া এলাকার নাদিম হোসেনের স্ত্রী নাইমা ইসলাম কলি (৩০) এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ে আয়না আক্তার।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোরেলগঞ্জগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা শিশুসহ তিন নারী আহত হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সড়ক দুর্ঘটনা রোধে সফিকুল ইসলাম চালকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যানবাহন চালানোর সময় গতিনিয়ন্ত্রণে রাখতে হবে, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করতে হবে এবং সড়কের ট্রাফিক সাইন ও আইন মেনে চলতে হবে। চালক ও যাত্রী উভয়ের সচেতনতাই দুর্ঘটনা কমাতে পারে।

সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে তিন স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয় বাসিন্দারা দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন। আজ মঙ্গলবার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও আগের স্বৈরতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করবেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি সংবিধান পরিবর্তন, প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ এবং আওয়ামী লীগের তৎপরতা নিয়েও কথা বলেন।

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

প্রকাশ: ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬