ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ডে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. মিনহা (৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় নিহত মিনহাকে নিয়ে তার মা জুলেখা আক্তার দেবিদ্বার উপজেলার ছোটশালঘরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে আজ সোমবার সকালে দেবিদ্বারে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে ছোটশালঘর পৌঁছে গাড়ি থেকে নামেন। নামার পর শিশু মিনহা দৌড়ে রাস্তা পার হতে গেলে সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মায়ের সামনেই শিশু মিনহার মৃত্যু হয়।

চোখের সামনে সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না মা। এ সময় মিনহার মায়ের বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

চৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজি মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেন ওরফে কবির হুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কাশিনগর বাজার এলাকার একটি হাফেজি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের

আলিমে ২১ শিক্ষার্থীর জন্য ছিলেন না একজন শিক্ষকও

২০২৬ সালের এইচএসসি সমমান আলিম পরীক্ষায় উপজেলার বরকামতা ইউনিয়নে অবস্থিত বাগমারা ইসলামিয়া আলিম মাদ্রাসার ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, শনিবার ফলাফল প্রকাশের পর দেখা যায় সেখানে পাস করেনি মাদ্রাসার একজনও শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে…

দেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

কুমিল্লার দেবিদ্বারে প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। নির্দেশ অমান্য করে রাতের আঁধারে কার্পেটিংয়ের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠান সাফি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। পরে গ্রামপুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়।

জনপ্রিয় টার্গেট

ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদ

প্রকাশ: ০১:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬