ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবিসহ সাম্প্রতিক ৩ ঘটনা তদন্তে ঢাবিতে কমিটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

ডাকসু কর্তৃক ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে একটি ওয়েবসাইট চালুর পেছনে প্রশাসনিক অনুমোদন ও কারিগরি দিকগুলো তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। অন্য সদস্যরা হলেন—বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কমিটির সদস্যসচিব করা হয়েছে এস্টেট ম্যানেজারকে।

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের বিতর্কিত নেতা আব্দুল মালেকের ছবি হঠাৎ প্রদর্শন ও টাঙানোর ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টরকে। এস্টেট ম্যানেজার এই কমিটিরও সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

পিরোজপুরের নেছারাবাদে মুরগি চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। বাবার ভয়ে রাতে কিশোর বাড়িতে না গিয়ে বাড়ির সামনের একটি মসজিদে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে পাশের একটি ফার্মের মালিক টুটুল এসে তাকে ঘুম থেকে ডেকে তোলেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামিরতলীতে পরকীয়াসংক্রান্ত সন্দেহে স্ত্রী আয়েশা বেগমকে হত্যার অভিযোগে স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২টা ৫ মিনিটে বসতঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সুনামগঞ্জে ২৭ লাখ টাকার বিড়িসহ আটক ১

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবিসহ সাম্প্রতিক ৩ ঘটনা তদন্তে ঢাবিতে কমিটি

প্রকাশ: ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬