১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে

নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো আজ বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাঁকে খুঁজতে যান। পরে সেখানে নদীতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান।

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তা ছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাঁকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে, তাঁর দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তাঁর কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

সখীপুরে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় দুই বাক্স রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। বাক্সের গায়ে পিতলের প্লেটে খোদাই করে ইংরেজি অক্ষরে ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল লেখা রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার কচুয়া থলচালা গ্রামের টুঙ্গীর চালা এলাকায় মাটি খননের সময় বাক্স দুটি প

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

বসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২:১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬