জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, ক্ষোভে গৃহবধূর আত্মহত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ বার পঠিত হয়েছে

তাসমিয়া বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া গ্রামের খলিলুর রহমান তোতা রাড়ী ও আলমতাজ বেগম দম্পতির মেয়ে। নাঈম খান মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামের দেলোয়ার খান ও রিনা বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নাঈম খানের সঙ্গে তাসমিয়ার বিয়ে হয়। নাঈম মালয়েশিয়াপ্রবাসী। গত ২ আগস্ট দেড় মাসের ছুটিতে দেশে আসেন তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর আবার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি রিনা বেগম ও ননদ হাফিজা বেগম বিভিন্ন অজুহাতে তাসমিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। প্রবাস থেকে আনা ব্যবহার্য জিনিসপত্রও তাসমিয়াকে ধরতে দেওয়া হতো না বলে দাবি করেন তাঁর মা।

আলমতাজ বেগমের ভাষ্য, গতকাল গভীর রাতে জুয়া খেলে বাড়ি ফেরেন নাঈম। তাসমিয়া এর প্রতিবাদ করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাঈম তাঁকে বেধড়ক মারধর করেন। আজ সকালে নাঈম ও তাঁর মা রিনা বেগম প্যাদারহাট বন্দরে গেলে ঘরে একা থাকা তাসমিয়া গ্যাস ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইড) পান করে। বাড়ি ফিরে খাটের ওপর তাসমিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাঁকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান তোতা রাড়ী বাদী হয়ে নাঈম খানসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘অ্যালুমিনিয়াম ফসফাইড সাধারণত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এই কীটনাশক পান করেই গৃহবধূর মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রধান আসামি নাঈম খানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি বাজার জামে মসজিদের ইমামের বিরুদ্ধে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে ইমামের দাবি, ইসলামি রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি উদাহরণস্বরূপ তারেক রহমানের নাম বলেছেন।

মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. শাহদাত হোসেন (৪০), মো. ফোরকান (৪৭), মো. হারুন অর রশিদ বাবুল (৪২), মো. আরিফ (২৫) ও জামসেদ (৩২)।

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

জুয়া খেলতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, ক্ষোভে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ: ০৬:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬