ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৬১ বার পঠিত হয়েছে

বিদ্যুৎস্পৃষ্ট দুর্ঘটনা

জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ১১ বছর বয়সী ছেলে রাসেল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগের রাতে পুকুরের পানি কমানোর উদ্দেশ্যে জামাল উদ্দিন একটি বরেন্দ্র পাম্প চালু করেন। এজন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে পাম্পটি পরিচালনা করা হচ্ছিল। সারারাত পাম্প চালানোর পর সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে পুকুরে নামে তার ছেলে রাসেল।

পুকুরে নামার কিছুক্ষণ পর রাসেল চিৎকার করে সাহায্য চাইলে পুকুরপাড়ে থাকা বাবা জামাল উদ্দিন ছেলেকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন। এ সময় পানির মধ্যে থাকা বরেন্দ্র পাম্পের ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে বাবা-ছেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্রনার্থ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

স্থানীয়দের মতে, বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

প্রকাশ: ০২:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬