ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯ টার দিকে কাজে যোগ না দিয়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। সময় বাড়ার সঙ্গে আন্দোলনকারীর সংখ্যাও বাড়তে থাকে।

হাজারো শ্রমিক লাঠিসোঁটা ও লোহার পাইপ হাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। শ্রমিকেরা সড়কের মাঝখানে কাঠসহ বিভিন্ন জিনিসপত্রে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

বিক্ষোভকারীরা কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেন। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। শ্রমিকদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরাও।

শ্রমিক অসন্তোষের কারণে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহনচালকেরা দুর্ভোগে পড়েন।

পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দেন। পরে বেলা ৩ টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যাওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আশপাশের পরিস্থিতিও স্বাভাবিক আছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের একটি কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে দুটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

পোশাক শ্রমিকদের ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড় অবরোধ, বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাঁদের বিক্ষোভের মুখে আশপাশের ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

প্রকাশ: ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬