গ্রেপ্তার কাউসার মিয়া চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত ২৩ জুন চুনারুঘাটের ওই এলাকায় কাউসার মিয়ার বিরুদ্ধে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী তরুণী চুনারুঘাট থানায় ধর্ষণের অভিযোগে কাউসার মিয়া ও তাঁর দুই ছেলেকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী রাতে আম কুড়াতে গেলে কাউসার মিয়া তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলার পর থেকেই কাউসার পলাতক ছিলেন।
ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। এর মধ্যে চারজন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে। তাঁদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকায় খেলতে বের হয় ওই শিশু। এরপর আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। ফুটেজে কালো পোশাক পরা এক নারীকে শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যেতে দেখে…
চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
দৈনিক টার্গেট 



















