গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে জুরাইনে এলাকাবাসীর বিক্ষোভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার বিকেলে শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনতার ব্যানারে জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজার সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ওই এলাকার গ্যাস সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান সম্ভব। তিতাসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীরা ৩০-৪০ হাজার টাকা দিলেই সংশ্লিষ্ট বাসার গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন বলেও সমাবেশে জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদের এ ‘ধান্দাবাজি’ চালু রাখার জন্যই সমস্যা জিইয়ে রেখেছেন।

বিদ্যুৎ সংকটের বিষয়ে বক্তারা বলেন, জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন যদি কমই হয়, তাহলে এ এলাকায় উন্নত এলাকার সমপরিমাণ লোডশেডিং দিতে হবে। কোনোভাবেই এ এলাকায় বেশি লোডশেডিং করা যাবে না। অনতিবিলম্বে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না করা হলে বক্তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান।

প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী জনগণের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বাছির আলী, শিপন, সোহাগ রায়, সাগর ইসলাম, মোহাম্মদ ফিরোজ আলম মামুন, মাহাবুবর রহমান শিপন, মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে উপস্থিত জনতা মশাল মিছিল নিয়ে জুরাইন-দোলাইপাড়ের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন।

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রংপুরের পীরগাছার এক দম্পতি। পরে ভ্রাম্যমাণ আদালত রেজাউল করিম (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আসামিদের হুমকির মুখে আবুল হোসেন মোল্লা (৭২) নামের এক বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় বাড্ডা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তাঁর স্বামী মফিজুল হক। আজ বিকেলে কথা–কাটাকাটির একপর্যায়ে মফিজুল ধারালো হাসুয়া দিয়ে মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন।

জনপ্রিয় টার্গেট

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে জুরাইনে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশ: ১১:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬