আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক গতিবিধি দেখে তাঁদের আটক করেন দায়িত্বরত আনসার সদস্য মো. তানভীর হোসেন ও মোছাম্মৎ কোহিনুর বেগম।
আটক দুজন হলেন—জামালপুরের শাহবাজপুর এলাকার মো. সাকিব (২৬) এবং গাইবান্ধার সদর থানার তালুক জামিয়া এলাকার মো. ফিরোজ মিয়া (১৫)।
পরে আটক দুজনকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দুপুর পৌনে ৩টার দিকে তাদের পুলিশের কাছে সোপর্দ করে কলেজ কর্তৃপক্ষ।
আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার কারণে হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গুদামের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায়
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
দৈনিক টার্গেট 





















