গাইবান্ধার সেই হরিদাস প্রতারণার আরেক মামলায় রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ শুনানি উপলক্ষে হরিদাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মাসুদ রানা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

ফ্ল্যাট নিয়ে প্রতারণার অভিযোগে গত ২৪ আগস্ট উত্তরা পশ্চিম থানায় হরিদাস চন্দ্র তরণী ও ওবাইদুল ইসলামের নামের একজনকে আসামি করে মামলাটি দায়ের করেন একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা মাহবুবুর রহমান। গত ১ সেপ্টেম্বর হরিদাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণে বলা হয়, বাদী মাহবুবুর রহমান এবং আসামি ওবাইদুল ইসলাম কলেজের বন্ধু। তাঁরা উত্তরা ১২ নম্বরে থাকেন। ওবাইদুল তাঁকে জানান, তিনি অনয় ডেভেলপার কোম্পানির মালিক। খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় তাঁর অফিস। মাহবুব একদিন ওবাইদুলের কাছে নিকুঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করেন। সে জন্য তিনি ওবাইদুলকে ১০ লাখ ৮৫ হাজার টাকা দেন। বাসার কাজ শেষ পর্যায়ে চলে আসায় আরও ১৫ লাখ টাকা চাইলে তাও দেন। কিন্তু এরপর ওবাইদুল ফ্ল্যাট না দিয়ে ‘ঘোরাতে থাকেন’ এবং টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন।

এরপর ওবাইদুলের নিকুঞ্জ অফিসে যান মাহবুব। তখন ওবাইদুল তাঁকে জানান, তার ব্যবসার অংশীদার হরিদাস চন্দ্র তরণী আসছেন। পরে হরিদাস চন্দ্র তরণী অফিসে গিয়ে মাহবুবকে বলেন, তাঁর কাছে টাকা নেই, ফ্ল্যাট আছে। ফ্ল্যাট দিতে পারবেন।

মামলার অভিযোগে আরও বলা হয়, হরিদাস চন্দ্র তরণীর কথায় বিশ্বাস রেখে মাহবুব তাঁকে আরও ৪৫ লাখ টাকা দেন। ওবাইদুল ও হরিদাস- দুইজনে মোট ৭৫ লাখ ৮৬ হাজার টাকা নেন। কিন্তু ফ্ল্যাট আর বুঝিয়ে দেননি।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন হরিদাস চন্দ্রের বিরুদ্ধে। সেদিন রাতেই গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে হরিদাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত ১৩ জুলাই তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১৬ জুলাই তাঁকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে হরিদাস ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নামধারণ করেন। এরপর বিভিন্ন সময় নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়া, বদলি, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধসংক্রান্ত বিভিন্ন অভিযোগ আছে। রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিশাল আকৃতির ৮১ ফুট উঁচু রাম মূর্তি বা বিগ্রহ তৈরির উদ্যোগ ও ঘোষণা দিয়েছিলেন হরিদাস চন্দ্র তরণী দাস। এরপর তিনি আলোচনায় আসেন।

রাজশাহীতে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য (গানার) তাসনিম রিফাত। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে জানাজা শেষে সামরিক মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় ২৮ বছরের এই তরুণ

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে দুদক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও বড় দুর্নীতির দ্রুত অনুসন্ধানের ওপরও জোর দেন।

রংপুরের কাউনিয়ায় মুদি দোকানে বসা নিয়ে দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে পড়েন মহির উদ্দিন (৬০)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জনপ্রিয় টার্গেট

খাতা চ্যালেঞ্জের পরও এসএসসিতে ফেল, লজ্জায় ফাঁস নিল ছাত্রী

গাইবান্ধার সেই হরিদাস প্রতারণার আরেক মামলায় রিমান্ডে

প্রকাশ: ০৫:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬