খুলনায় ইটভাটায় গুলিতে যুবদল কর্মী নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

প্রতীকী ছবি টার্গেট

খুলনার রূপসা উপজেলায় নিজ মালিকানাধীন ইটভাটায় পাহারার দায়িত্ব পালন করার সময় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গভীর রাতে সংঘটিত এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।tar

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা এলাকায় অবস্থিত মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে। ফখরুল শেখ ওই ইটভাটার দেখভাল করতেন এবং সাম্প্রতিক সময়ে সেখানে একাধিক চুরির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে মাঝেমধ্যেই রাতে অবস্থান করতেন।

ঘটনার রাতে তিনি ভাটার ভেতরে একাই ছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহত ফখরুল শেখ উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার নেপথ্যের কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলনায় ইটভাটায় গুলিতে যুবদল কর্মী নিহত

প্রকাশ: ১২:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬