ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ নামের এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করা হবে সরকারিভাবে। এর আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ২১টি উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব সেচ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো যশোরের ৮টি, ঝিনাইদহের ৬টি, মাগুরার ৪টি এবং নড়াইলের ৩টি উপজেলা।

প্রকল্পের অন্যতম বড় লক্ষ্য জলাবদ্ধ বিলগুলো থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে ৫ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের উপযোগী করা। পাশাপাশি খাল পুনঃখনন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ, পুকুর পুনঃখনন, সোলার পাম্প স্থাপন, হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ এবং আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রকল্পের প্রস্তাবে মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্য উল্লেখ করা হয়েছে। এর ফলে বছরে ৭০ হাজার ৬০৯ টন খাদ্য উৎপাদন বাড়ার প্রত্যাশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় ১৭০ কিলোমিটার খাল পুনঃখনন, ২৪ সেট পানি নিষ্কাশন পাম্প এবং ৩২৫ সেট সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক সেচপাম্প স্থাপন করা হবে। এ ছাড়া ৬ কিলোমিটার ভূগর্ভস্থ নিষ্কাশন নালা, ৪৩৯ দশমিক ৫ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে সেচ চ্যানেল, ১৩০টি হাইড্রোলিক স্থাপনা, ৪২ সেট ড্রিপ ও স্প্রিংকলার সেচ প্রযুক্তি স্থাপন এবং ১০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণের প্রস্তাব রয়েছে।

প্রকল্প এলাকার কৃষিজমিতে ধান, গম, পাট, ভুট্টা ও আখের পাশাপাশি পেঁয়াজ, রসুন, সরিষা, পেয়ারা, কুল, ড্রাগন ফল, ফুল এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থার উন্নয়ন হলে এসব ফসলের উৎপাদন ও আবাদি জমির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে। বিএডিসির ক্ষুদ্র সেচ জরিপ প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, প্রকল্প এলাকার চার জেলায় মোট জমির পরিমাণ ৬ লাখ ৫৭ হাজার ৮৮০ হেক্টর। এর মধ্যে চাষযোগ্য জমি ৪ লাখ ৭৫ হাজার ২১৬ হেক্টর। বর্তমানে ৩ লাখ ৩১ হাজার ৭৭৭ হেক্টর জমি সেচের আওতায় রয়েছে। সেচবহির্ভূত জমির পরিমাণ ১ লাখ ৪৩ হাজার ৪৩৯ হেক্টর।

প্রকল্পের মাধ্যমে নদীর সঙ্গে সংযোগকারী খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন অবকাঠামো গড়ে তোলা হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার এবং ৭২৫ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সেচের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জানা গেছে, প্রকল্পটির জন্য অর্থ মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ অর্থ বরাদ্দের সম্মতি পাওয়া গেছে এবং এর সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ শনিবার কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষিসচিব মো. সেলিম খান প্রকল্প এলাকার ভবদহ বিল পরিদর্শনে যাবেন।

বিএডিসির এই সেচ উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন প্রকৌশলী আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবদহের সমস্যা নিরসনে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫ হাজার ২০০ হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন হবে।’

ভারতে পাচারের পথে ১৫টি সোনার বার উদ্ধার, আটক ৩

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৫টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৭৮০ গ্রাম। বিজিবির দাবি, এসব সোনার বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। ভারতে পাচারের উদ্দেশ্যে সোনাগুলো নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বেনাপোলে শ্রমিকনেতার ওপর ককটেল হামলা: বিএনপির ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও তাঁর এক সঙ্গীর ওপর ককটেল হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় পৌর বিএনপির আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বিহারি কলোনির বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

প্রকাশ: ১২:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬